সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেহরক্ষী নিহতইরাকে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় একটি শহরের একজন মেয়রের দেহরক্ষীসহ পাঁচজন নিহত হয়েছে। পুলিশ গতকাল রোববার জানায়, রাজধানী বাগদাদের উত্তরের শহর তারমিয়াহ্র মেয়র সালেহ্র দেহরক্ষী আদনান হেজবারের বাড়িতে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বন্দুকধারীরা হামলা চালায়। সাইলেন্সার লাগানো বন্দুকের গুলিতে দেহরক্ষী আদনান ও তাঁর চার নারী আত্মীয় নিহত হন। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা বিস্ফোরক দিয়ে দেহরক্ষীর বাড়িটি ধ্বংস করে দেয়। এএফপি। নিরাপত্তার দাবিতেসড়কে নিরাপত্তার দাবিতে পেরুতে স্বল্প বসনে ও নগ্ন হয়ে কয়েক শ সাইকেল আরোহী বিক্ষোভ করেছেন। রাজধানী লিমার সড়কে সাইকেল চালিয়ে তাঁরা ওই কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়কগুলোতে কয়েক হাজার লোক নিহত হয়েছে। বিক্ষোভ-কারীদের অনেকের শরীরে নানা ধরনের স্লোগান ও প্রতীক আঁকা ছিল। এ কর্মসূচির আয়োজক অক্ট্যাভিও জেগারা বলেন, ‘এটা আমাদের শরীর। এটা নিয়েই আমরা রাস্তায় বের হয়েছি। নিজেদের রক্ষার জন্য আমরা এ পদক্ষেপ নিয়েছি।’ বিবিসি।