সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমাম নিহতবেলজিয়ামের ব্রাসেলসে গত সোমবার অগ্নিবোমা হামলায় একটি মসজিদের ইমাম নিহত ও আরেকজন আহত হয়েছেন। হামলায় মসজিদটির বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের মুখপাত্র মারি ভারবেকি জানান, ব্রাসেলসের চারটি শিয়া মসজিদের মধ্যে সবচেয় বড় রিদা শিয়া মসজিদে সন্দেহভাজন একজন হামলাকারী একটি অগ্নিবোমা ছুড়ে মারলে তাতে আগুন ধরে যায়। আগুনে কার্যত পুরো মসজিদটিই পুড়ে গেছে। মুখপাত্র ভারবেকি আরও জানান, সন্দেভাজন ওই হামলাকারীকে আটক করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এমনকি নিহত ইমামের পরিচয়ও প্রকাশ করা হয়নি। তবে ইমামের সঙ্গে থাকা যে ব্যক্তি আহত হয়েছেন, তাঁর অবস্থা তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছে। এএফপি।বিদায় টাইপিস্টবিভিন্ন দপ্তর থেকে টাইপিস্টের পদ বিলুপ্ত ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কম্পিউটারের ব্যাপক প্রসারের ফলে টাইপিস্টের কাজ কমে যাওয়ায় সরকার ওই সিদ্ধান্ত নেয়। তবে এর ফলে ওই পদে কর্মরত চাকরিজীবীদের কোনো ক্ষতি হবে না। তাঁরা নিজ নিজ দপ্তরে নিম্নমান সহকারী হিসেবে কর্মরত থাকবেন। সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। কলকাতা প্রতিনিধি।