সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাঁড়ের গুঁতায় ভারতে একটি চিতাবাঘকে হত্যা করেছে একটি ষাঁড়। গত মঙ্গলবার মহারাষ্ট্র প্রদেশের নাসিক শহরে এ বিচিত্র ঘটনাটি ঘটে। বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই দিন শহরের ধোঁবার-শিবার এলাকার একটি মাঠে ঘাস খাওয়ার সময় একটি খামারের দুটি ভেড়া এবং ওই ষাঁড়ের ওপর হামলা চালায় চিতাটি। এ সময় ষাঁড়টি সিং দিয়ে চিতাকে গুঁতা মারে। ঘটনাস্থলেই চিতার মৃত্যু হয়। সূত্র আরও জানায়, দুই দিন আগে ওই চিতাটির আক্রমণে দুই ব্যক্তি আহত হন। এএফপি।সুনামিজাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে গতকাল বুধবার ছোট ধরনের একটি সুনামি আঘাত হেনেছে। গত বছর দেশটিতে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এ সুনামিটি আঘাত হানল। এনএইচকে টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় দ্বীপ হোকাইডো থেকে ২১০ কিলোমিটার দূরে সাগরের তলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে ওই সুনামির সৃষ্টি হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষ উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়। এএফপি।