সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কারযুক্তরাষ্ট্রের প্রখ্যাত টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে তাঁর প্রকাশিত ম্যাগাজিন দ্য অপরাহর প্রত্যেক কর্মীকে ১০ হাজার করে মার্কিন ডলার দিয়েছেন। কঠোর পরিশ্রম আর কাজের প্রতি ভালোবাসার পুরস্কার হিসেবে তাঁদের এ অর্থ দেওয়া হয়। গত বুধবার উইনফ্রের একজন মুখপাত্র জানান, শুধু অর্থই নয়, সঙ্গে একটি করে আইপডও দেওয়া হয়েছে। রয়টার্স।বই জব্দরাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে লেখা এক লাখ বই জব্দ করেছে পুলিশ। গতকালথেকে শুরু হওয়া সেন্টপিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এসব বই বিতরণের পরিকল্পনা করা হয়েছিল। বিরোধী রাজনীতিক বরিস নেমসভ ভ্লাদিমির মিলোভ পুতিন দ্য রেজাল্টস টেন ইয়ারস অন বইটি রচনা করেন। ইউনাইটেড সিভিক ফ্রন্ট সেইন্ট পিটার্সবার্গ শহর শাখার প্রধান ওলগা কুর্নসোভা বলেন, এসব বই জব্দ করার কারণ অস্পষ্ট। দ্যটেলিগ্রাফ।