সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাবজ্জীবনপাকিস্তানের একটি আদালত নাসিম আহমেদ (৪২) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। গত জুনে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের লাসদা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত নাসিম জানান, তিনি বাড়ির কিছু পুরোনো বই পুড়িয়েছিলেন। কিন্তু সেগুলোর মধ্যে যে পবিত্র কোরআনও ছিল তা তিনি জানতেন না। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানান। এএফপি।ছুরিকাঘাতে আহতপূর্ব জেরুজালেমে একটি ট্রেনে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের এক নারী সৈনিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পুলিশের মুখপাত্র লুবা সামরি বলেন, ধারণা করা হচ্ছে, এক ফিলিস্তিনি ব্যক্তি এ হামলা চালিয়েছে। হামলার পর ট্রেনের দরজা খোলা পেয়ে হামলাকারী পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজছে। ১৯ বছর বয়সী ওই নারী সৈনিককে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে এ হামলার কারণ জানা যায়নি। এএফপি।