সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ওবামার আহ্বানমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিদেশের জ্বালানি উৎসের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা অবসানের জন্য আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সাপ্তাহিক বেতার ও ইন্টারনেটে দেওয়া ভাষণে ওবামা এই আহ্বান জানান। ভাষণে ওবামা বলেন, ‘আমরা নিজেদের জ্বালানিচাহিদা মেটানোর জন্য বিদেশি উৎসের ওপর নির্ভরশীলতা অব্যাহত রাখতে পারি না।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করি। কাজেই অতীত কি ভবিষ্যৎ—সব ক্ষেত্রেই আমাদের এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।’ এএফপি।সমঝোতা স্মারককর্মক্ষেত্রে জোরপূর্বক শ্রমিকদের ব্যবহার বন্ধে মিয়ানমার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে। গতকাল শনিবার সরকারি পত্রিকা দ্য নিউ লাইট অব মিয়ানমার-এ প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। পত্রিকার খবরে বলা হয়, ২০১৫ সালের মধ্যে মিয়ানমারে কর্মক্ষেত্রে জোরপূর্বক শ্রমিকদের ব্যবহার বন্ধে আইএলওকে সহযোগিতা করার অঙ্গীকার হিসেবে রাজধানী নেপিডোতে ওই সমঝোতা স্মারকে সই করা হয়। শ্রম প্রতিমন্ত্রী মিইন্ত থেইন এতে সই করেন। এএফপি।