সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোগাদিসুতে হামলাসোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে মর্টারের বেশ কয়েকটি গোলা নিক্ষেপ করা হয়েছে। তবে এসব গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি শরণার্থী শিবিরের কাছে আঘাত হানে। গতকাল সোমবার রাতে চালানো এ হামলায় অন্তত পাঁচজন নিহত হয় বলে স্থানীয় বাসিন্দা ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা জানিয়েছেন। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত দেশটির বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সরকারের প্রাণকেন্দ্র লক্ষ্য করে এটি তাদের দ্বিতীয়বারের মতো হামলা। রয়টার্স।তিন স্কুলশিশু নিহতফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে তুলাউসি এলাকার একটি ইহুদি স্কুলের বাইরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মানুষের মধ্যে একজন অভিভাবক ও তাঁর শিশুসন্তান ছাড়াও আরও দুটি স্কুলশিশু রয়েছে। একজন হামলাকারী স্কুলটির কাছেই বাচ্চাদের নামিয়ে দেওয়ার জায়গায় অপেক্ষমাণ লোকজনের ওপর গুলি চালালে ওই চারজন মারা যায়। গুলিবর্ষণের পরপরই হামলাকারী ট্যাক্সিতে উঠে পালিয়ে যায়। একই অঞ্চলে দুর্বৃত্তের গুলিতে তিন সেনা নিহত হওয়ার কয়েক দিন পর নতুন করে এ হামলার ঘটনা ঘটল। রয়টার্সসাংবাদিকদের মুক্তিলিবিয়ায় বিদ্রোহীদের হাতে আটক দুজন ব্রিটিশ সাংবাদিক মুক্তি পেয়েছেন। গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে গত ২২ ফেব্রুয়ারি তাঁদের আটক করা হয়। মুক্তির আগে তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগও প্রত্যাহার করে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন। নিকোলাস ডেভিস—জোনস ও গ্যারেথ মন্টগোমারি—জনসন নামের এই দুজন ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির হয়ে কাজ করছিলেন। বিদ্রোহী গোষ্ঠী সোয়েহলির সদস্যরা তাঁদের আটক করে। প্রেসিডেন্ট গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে যেসব বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় ভূমিকা রাখে, এটি সেগুলোর অন্যতম। পিটিআই।