সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভের পরিকল্পনাবলিউড তারকা অমিতাভ বচ্চন সেতার ও সরোদ শেখার পরিকল্পনা করেছেন। ৬৯ বছর বয়সী এই অভিনেতা সমপ্রতি তাঁর ব্লগে লিখেছেন, ‘আমি শিগগিরই সেতার ও সরোদ কিনব। এগুলো বাজিয়ে আনন্দ উপভোগ করতেই এই উদ্যোগ।’ ১৯৭৩ সালে অভিমান চলচ্চিত্রে সেতার বাজানোর দৃশ্যে অভিনয় করেন অমিতাভ। তবে সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে অমিতাভ বলেন, ‘আমি সেতার বাজাতে পারি না, সে সময় কেউ এটা বিশ্বাস করতে চায়নি।’ টাইমস অব ইন্ডিয়া।বোমা বিস্ফোরণফ্রান্সের রাজধানী প্যারিসে ইন্দোনেশিয়ার দূতাবাসের সামনে গতকাল বুধবার একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনজন লোক দূতাবাস ভবনটির সামনে একটি প্যাকেট ফেলে যায়। কয়েক মিনিট পরে ভোর পৌনে ছয়টায় বোমাটি বিস্ফোরিত হয়। এএফপি।