সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সিরিয়া নিয়ে আনানজাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান সিরিয়া সংকট নিয়ে আলোচনার উদ্দেশে মস্কো ও বেইজিং যাচ্ছেন। তাঁর মুখপাত্র আহমেদ ফৌজি গতকাল শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সে সঙ্গে কফি আনানের পক্ষ থেকে সিরিয়ায় পাঠানো প্রতিনিধিদলটি সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ফিরে এসেছে। তারা দেশটিতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আলোচনার উদ্দেশে দামেস্ক গিয়েছিল। এদিকে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আজ শনিবার আনান আলোচনার উদ্দেশে মস্কো এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে তাঁর বেইজিংয়ে যাওয়ার তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে মুখপাত্র ফৌজি জানিয়েছেন। এএফপি ও রয়টার্স।ভিয়েতনামে বার্ড-ফ্লুভিয়েতনামে বার্ড-ফ্লু নতুন করে ছড়িয়ে পড়া প্রতিরোধে দেশটির সরকার দুই কোটি ৩০ লাখ ডলারের নতুন একটি তহবিল অনুমোদন করেছে। ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থানহ্র বরাত দিয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বার্ড-ফ্লুতে আক্রান্ত মানুষের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও টিকা নেই। মন্ত্রণালয় মানবদেহে এ রোগের বিস্তার প্রতিরোধকারী ওষুধব্যবস্থা আরও উন্নত এবং কার্যকর নতুন চিকিৎসা উদ্ভাবন করবে। এ জন্য এই তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এএফপি।