সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পুলিশ ডেকেছে চোর!‘চোরের মন পুলিশ পুলিশ’ বলে একটি প্রবাদ থাকলেও যুক্তরাষ্ট্রের কানেটিকাটের এক চোর নিজেই পুলিশ ডেকে মজার খবরের জন্ম দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এক ব্যক্তি চুরি করার সময় নিজের মুঠোফোন থেকে ভুলক্রমে ৯১১ নম্বরটি ডায়াল করেন। আর এতেই বাধে যত বিপত্তি। টেলিফোন করার সূত্র ধরে পরে পুলিশ তাঁকে ধরে ফেলে। পুলিশ জানায়, সাউদিংটনের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রায় ৭০০ পাউন্ডের ধাতুর টুকরা চুরির সময় ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করে। ছেড়ে দেওয়া হলেও আগামী ২ এপ্রিল তাঁকে আদালতে হাজির হতে হবে। এপি।পরামর্শে লাভ নেইধূমপান ছাড়ার জন্য বিনা মূল্যে বিভিন্ন সেবাদান কিংবা নিবিড় পরামর্শ ধূমপায়ীদের এই অভ্যাস ছাড়ার ক্ষেত্রে তেমন কোনোই প্রভাব ফেলে না। সমপ্রতি প্রকাশিত এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, তাঁরা এ বিষয়ে আড়াই হাজারের বেশি ধূমপায়ীর ওপর এক বছর ধরে পরীক্ষা চালান। নটিংহ্যামের স্বাস্থ্য বিভাগ এখন ধূমপায়ীদের ধূমপানের অভ্যাস ছাড়তে নতুন ধরনের কোনো সেবা দেবে না। বিবিসি।