সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চক্ষমতার হর্নজার্মানির গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ওডি ভারতীয় ক্রেতাদের জন্য গাড়িতে উচ্চক্ষমতার হর্ন সংযোজনের পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠানটির একজন পরিচালক জানান, ভারতের বিভিন্ন সড়কে চরম বিশৃঙ্খল যানবাহন চলাচলব্যবস্থার কারণে চালকেরা উচ্চ শব্দের হর্ন বাজাতে অভ্যস্ত। হর্ন বাজানোর যন্ত্রটি যাতে টেকসই হয়, সে লক্ষ্যে ভারতীয় ক্রেতাদের জন্য তাঁদের ওই বিশেষ পরিকল্পনা। তাঁর কথায়, আপনি যদি ইউরোপীয় হর্ন দিয়ে ভারতে গাড়ি চালাতে যান, তবে তা এক থেকে দুই সপ্তাহেই নষ্ট হয়ে যাবে। মুম্বাইয়ে একজন গাড়িচালক এক দিনে যে মাত্রার হর্ন বাজান, একজন জার্মান গড়ে তা এক বছরে বাজান। এএফপি।নারী অপহরণকারী চক্রব্রাজিলে নারী অপহরণকারীদের একটি চক্রের উৎপাত বেড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের তৎপরতা ঠেকাতে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখতে সুন্দরী, পটু বাচনভঙ্গির আর উচ্চশিক্ষিত এই নারীরা দলবদ্ধভাবে কোনো বিপণিবিতানে ঝোড়োগতিতে ঢুকে ক্রেতাদের অপহরণ করেন। পরে তাঁদের কাছে থাকা ক্রেডিট কার্ড কেড়ে নেওয়া হয়। পুলিশ আরও জানায়, গত এক সপ্তাহে তারা ‘গ্যাং অব ব্লনড’ নামে খ্যাত এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে। ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত তাঁরা ৫৪ জনকে অপহরণ করেছেন। আর এঁদের সমন্বয়কের অভিযোগে একজন পুরুষকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এএফপি।