সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চোরের ধৃষ্টতা!পোশাক-আশাকে পরিপাটি হয়ে তিনি এক বাড়ির দরজার কড়া নাড়েন। উদ্দেশ্য কাজ পাওয়া। তবে গৃহকর্তা দরজা খুলেই প্রথমে ওই লোককে আটক করেন। এরপর নিজের স্টোররুমে গিয়ে দেখেন, বেশ কিছু কাপড় নেই এবং চুরি যাওয়া এসব কাপড় ওই লোকেরই পরনে। গত রোববার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহকর্তা বলেন, ‘আমি চোরের ধৃষ্টতা দেখে তো খুবই হতবাক! পরে তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’ এএফপি। প্রতিবাদতুরস্কের শ্যাম্পুর একটি বিজ্ঞাপনে জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের একটি টিভি ফুটেজ ব্যবহার করায় দেশটির ইহুদি নেতারা গত সোমবার এর প্রতিবাদ করেছেন। একই সঙ্গে তাঁরা বিজ্ঞাপনটি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। ইস্তাম্বুলভিত্তিক বায়োটা ল্যাবরেটরিজের বায়োমেন শ্যাম্পুর ১৩ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে দেখানো হয়, হিটলার একটি সমাবেশে বক্তৃতা দিচ্ছেন। বিজ্ঞাপনে হিটলারের বক্তৃতার তুর্কি ভাষান্তর করা হয় ‘পুরুষ ও নারীদের শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়।’ রয়টার্স।