সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দালাই লামা জাপানেতিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা গতকাল শুক্রবার এক সফরে জাপান গিয়ে পৌঁছেছেন। সফরে তিনি বিভিন্ন স্থানে ভাষণ দেবেন। আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দালাই লামা। আগামীকাল রোববার তিনি নাগানো এলাকার একটি ইনডোর স্টেডিয়ামে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেবেন। আগামী মঙ্গলবার ইশিকাওয়া এলাকায় বৌদ্ধধর্মের ওপর ভাষণ দেবেন নোবেলজয়ী এই আধ্যাত্মিক নেতা। আগামী ২৬ জুন তিনি ইয়োকোহামায় ধর্মীয় ভাষণ দেবেন। এএফপি।আলোচনায় সম্মতপরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তি সইয়ের ব্যাপারে আলোচনা শুরু করতে রাজি হয়েছে ভারত ও দক্ষিণ কোরিয়া। যে চুক্তি সিউলের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র রপ্তানির পথ প্রশস্ত করবে। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। গত বছরের আগস্টে দুই দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করে, যা গত জানুয়ারি থেকে কার্যকর হয়। সিউলের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে ভারতের সঙ্গে তাদের বাণিজ্য ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এএফপি।