সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নোদা-জাকারবার্গ বৈঠকজাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গতকাল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানী টোকিওতে নোদার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নোদা জাপানে গত বছরের ভূমিকম্প ও সুনামির পর বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগে ফেসবুকের ভূমিকার কথা স্মরণ করেন এবং এমন একটি ওয়েবসাইট তৈরির জন্য জাকারবার্গকে ধন্যবাদ জানান। ছুটি কাটাতে জাকারবার্গ (২৭) চীনে রয়েছেন। রয়টার্স। শতবর্ষী বাতিযুক্তরাষ্ট্রের ওহাইওতে প্রায় ১০০ বছরের পুরোনো একটি বৈদ্যুতিক বাতি এখনো আলো দিয়ে যাচ্ছে। শত বছরের পুরোনো পাঁচটি বাতির মধ্যে এটি একটি। ক্লিভল্যান্ড এলাকার একটি ভবন থেকে বাতিটি সরিয়ে অন্যত্র নেওয়ার পরও তা আগের মতোই কাজ করছে। স্থানীয় নিলা শিল্পপার্কের ইস্ট ক্লিভল্যান্ড গবেষণাগার কেন্দ্রে গত সোমবার এ বাতির শতবর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। এপি।