সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নিলামে খাবারতালিকাটাইটানিক জাহাজের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য পরিবেশিত সর্বশেষ দুপুরের খাবারের একটি তালিকা নিলামে এক লাখ ২২ হাজার ডলারে বিক্রি হয়েছে। ১৯১২ সালের ১৪ এপ্রিল প্রকাণ্ড একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক। সানফ্রান্সিসকোর একজন ব্যাংকার এই খাবারতালিকা সংগ্রহ করে এত দিন নিজের কাছে রেখেছিলেন। গতকাল রোববার যুক্তরাজ্যভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অ্যাল্ডরিজ অ্যান্ড সন আয়োজিত নিলামে খাবারতালিকাটি বিক্রি হয়। এএফপি।হাঙরের আক্রমণেঅস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে গত শনিবার বড় আকৃতির একটি সাদা হাঙরের আক্রমণে একজন ডুবুরির মৃত্যু হয়েছে। স্থানীয় স্ট্র্যাথাম সমুদ্রসৈকত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পিটার কুরম্যান (৩৩) নামের ওই ডুবুরি যখন চিংড়ি ধরায় ব্যস্ত, তখন তিনি হাঙরের আক্রমণের শিকার হন। এ সময় পিটারের ভাই গিয়ান ঘটনাস্থলে ছিলেন। নিকটবর্তী একটি নৌযানের ক্রুদের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। এএফপি।