সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
এলিসির রান্নাঘরফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের রান্নাঘর এখন অনেকটাই নীরব। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে নিকোলা সারকোজির প্রচারণা শুরুর পর থেকেই এ অবস্থা বিরাজ করছে। প্রাসাদের বাবুর্চি দলের প্রধান বার্নার্ড ভাউশন আগামী রাষ্ট্রপ্রধানের জন্য রান্নার সুযোগ পাবেন কি না, তা নিয়ে নিজেও চিন্তিত। আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপ অনুযায়ী সমাজতন্ত্রী ফ্রাঁসোয়া হল্যান্দে জয়ী হলে প্রাসাদে নতুন প্রধান বাবুর্চি নিয়োগ হতে পারে, এমন সম্ভাবনা প্রসঙ্গে বার্নার্ড বলেন, এ বিষয়ে সব সময়ই অনিশ্চয়তা রয়েছে। এএফপি।বিমানে সাপককপিটের ড্যাশবোর্ডে সাপ এসে পড়ায় প্রচণ্ড ভয় পান একজন অস্ট্রেলীয় বিমানচালক। বিমান কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানান, চালক মঙ্গলবার বিমান সংস্থা এয়ার ফ্রন্টিয়ারের বিমান নিয়ে ডারউইন থেকে পেপিমেনারটি যাওয়ার সময় ককপিটে সাপ দেখে বিপদসংকেত পাঠিয়ে নিরাপদে ডারউইনে জরুরি অবতরণ করেন। এএফপি।