সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জীবনাবসানমালাবির প্রেসিডেন্ট বিনগু ওয়া মুথারিকা আর নেই। গতকাল শুক্রবার ভোররাতে রাজধানী লিলনগয়ের একটি হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তবে সে দেশের সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্টের মৃত্যুর ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। এদিকে মালাবির সরকারি বেতারের খবরে বলা হয়েছে, মুথারিকাকে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার এ ব্যাপারে কিছু জানায়নি। তারা বলেছে, মালাবির প্রেসিডেন্টের খবর শুধু সে দেশই দিতে পারে। এএফপি।গান্ধীর মূর্তিশ্রীলঙ্কার বাত্তিকালোয়া শহরে গতকাল শুক্রবার ভারতের স্বাধীনতা-আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ও যুক্তরাজ্যের স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীরা মূর্তি দুটির মাথা ভেঙে ফেলে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। কেউ এই হামলার দায় স্বীকার করেননি। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গত মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল অনুমোদন করে। এ ব্যাপারে ভারত পশ্চিমা বিশ্বকে সমর্থন দেয়। এর পর থেকেই শ্রীলঙ্কায় পশ্চিমা ও ভারতবিরোধী প্রচারণা চলছে। এএফপি। হত্যাকাণ্ডধারালো তলোয়ার দিয়ে একে একে নিজের বাবা, দাদা, দাদি ও বড় ভাইকে খুন করলেন যুবকটি। এর পরও ক্ষান্ত হননি তিনি। ওই একই তলোয়ার দিয়ে আঘাত করলেন মা, বোন ও ঘনিষ্ঠ এক স্বজনকে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। যুবকের নাম জুটাস্ট সানন্দ হরভাত। তাঁর বয়স ২৪। পরে পুলিশ তাঁকে আটক করে। গতকাল শুক্রবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছে কালকস গ্রামে ভয়ংকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি এএফপি।