সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের কাণ্ডজার্মানির একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে রোগীদের বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণের অভিযোগ তদন্ত করা হচ্ছে। জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ গতকাল রোববার এ কথা জানায়। পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে স্কিফারসটেডেতের ওই চিকিৎসকের বিরুদ্ধে তাঁর চিকিৎসা সহযোগীরা কর্তৃপক্ষের কাছে এ অভিযোগ করেন। ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে প্রায় এক হাজার ৮০০ রোগীর ৩৫ হাজার বিবস্ত্র ছবি ও বেশ কিছু ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরে এ ঘটনা প্রকাশ পায়। ১৯ এপ্রিল ওই চিকিৎসককে বিচারের মুখোমুখি করা হবে। এএফপি। ২৪ জঙ্গি নিহতইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে গত শনিবার বিমান হামলায় ২৪ জন সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। এই দুটি অঞ্চল আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একজন উপজাতীয়-প্রধান গতকাল রোববার এ কথা জানান। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, শনিবার রাতে দক্ষিণের জিঞ্জিবার এলাকার কাছে কুদেতে সরকারি বিমান হামলায় সংগঠনটির ১৬ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। গতকাল পূর্বাঞ্চলীয় সাবওয়া প্রদেশে মার্কিন ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও আটজন সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গি নিহত হয়। এএফপি।কারফিউ জারিভারতের হায়দরাবাদ শহরের সায়দাবাদ ও মাদান্নাপেট থানা এলাকায় গতকাল রোববার কারফিউ জারি করা হয়েছে। সকালে সাম্প্রদায়িক উত্তেজনাকে ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এই কারফিউ জারি করা হয়। সাম্প্রদায়িক উত্তেজনাকে ঘিরে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা চরম পর্যায়ে পৌঁছার পর পুলিশ কারফিউ জারির সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় ছুরিকাহত তিন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে সায়দাবাদ এলাকায় একটি ধর্মীয় জায়গা অপবিত্র করা হচ্ছে মর্মে খবর ছড়িয়ে পড়ার পর ওই সংঘর্ষের সূত্রপাত হয়। পিটিআই। আত্মহত্যা রুখতে যজ্ঞ! গ্রামে আত্মহত্যা রুখতে আয়োজন করা হয় যজ্ঞের। শনিবার মুর্শিদাবাদের রবীন্দ্রনগর গ্রামে ‘মহাশান্তিযজ্ঞের’ আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। যজ্ঞে অংশ নেন নয়জন পুরোহিত। গত এক মাসে তিন গ্রাসবাসীর আত্মহত্যার পরই এই যজ্ঞের আয়োজন করা হয়। এতে হাজার পাঁচেক গ্রামবাসী উপস্থিত হন। যজ্ঞ শেষে গ্রামবাসীদের প্রসাদ হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়। কলকাতা প্রতিনিধি।