সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আট ট্যাক্সিচালক খুনমেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর মনটাররে শহরের বাইরে গুলি করে আটজন ট্যাক্সিচালককে হত্যা করা হয়েছে। এ সময় একটি মেয়েসহ অন্তত দুজন পথচারী গুলিবিদ্ধ হয়। শহরের উপকণ্ঠের একটি এলাকায় পৃথক দুটি ট্যাক্সিবহরে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ট্যাক্সিচালকেরা অনুমতি ছাড়াই চলাচল করছিলেন। মেক্সিকোর শিল্পসমৃদ্ধ মনটাররে শহরে সামপ্রতিক বছরগুলোতে মাদকসশ্লিষ্ট সহিংসতা বেড়েছে। যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান পথের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ী চক্রের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। চাঁদা দিতে অস্বীকার বা প্রতিপক্ষের হয়ে কাজ করার সন্দেহে ওই ট্যাক্সিচালকদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।হেরোইন নিয়েপাঁচ বছরের ছেলে শ্রেণীকক্ষে মাদকদ্রব্য নিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছেন সৎবাবা। যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে ঘটেছে এ ঘটনা। পুলিশ জানায়, ওই শিশু কানেকটিকাটের ব্রিজপোর্ট এলাকার একটি কিন্টারগার্টেনের শিক্ষার্থী। তাদের বাড়ি স্কুলের কাছাকাছি এলাকায়। গত সোমবার সে পাউডার-সদৃশ বস্তুর একটি প্যাকেট সঙ্গে নিয়ে শ্রেণীকক্ষে যায়। প্যাকেটটি গর্বের সঙ্গে সহপাঠীদের দেখানোর সময় বিষয়টি শ্রেণীকক্ষের শিক্ষকের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিকভাবে ওই প্যাকেটটি তার কাছ থেকে নিয়ে নেন। পরে পরীক্ষা করে দেখা যায়, সেটি হেরোইনের প্যাকেট। একপর্যায়ে ওই শিশু শিক্ষার্থীর সৎবাবা স্যান্টোস রোমান (৩৫) বাড়িতে হেরোইনের প্যাকেটটি খুঁজে না পেয়ে স্কুলে চলে আসেন। এ সময় তাঁকে আটক করা হয়। রয়টার্স।