সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নতুন প্রকল্পকাস্পিয়ান সাগর থেকে পানি তুলে তা লবণমুক্ত করে মরুভূমিতে সরবরাহের ব্যয়বহুল প্রকল্পের প্রথম দফার কাজ শুরু করেছে ইরান। ১০০ কোটি ডলারের এই প্রকল্প গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রথম দফায় আগামী দুই বছর সাগরের লবণপানি পরিশোধনের যন্ত্রপাতি স্থাপন ও মরু শহর সেমনান পর্যন্ত পাইপ বসানোর কাজ করা হবে। প্রাথমিকভাবে প্রতিবছর ২০ কোটি ঘনমিটার পানি লবণমুক্ত করা হবে। এই পানি পানের যোগ্য করা হবে। এ ছাড়া কৃষিকাজ ও শিল্পকারখানায় ব্যবহার করা হবে। এই প্রকল্প সম্পর্কে সে দেশের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ‘মরুভূমি প্রসারিত হচ্ছে। আমরা তা প্রতিহত করতে চাই।’ এএফপি।স্কুলছাত্র নিহতপাকিস্তানে গ্রেনেড হামলায় ছয় বছরের এক স্কুলছাত্র নিহত ও অন্য দুই ছাত্র আহত হয়েছে। গতকাল সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। খাজানা এলাকায় ইকরা পাবলিক স্কুল লক্ষ্য করে জঙ্গিরা হাত গ্রেনেড ছুড়ে মারলে তিন শিশু আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। বেসরকারি ওই স্কুলটিতে ছেলেমেয়ে উভয়ই পড়াশোনা করে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তালেবান জঙ্গিরা ছেলেমেয়েদের একসঙ্গে পড়ালেখা করা পছন্দ করে না। এএফপি