সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা খারিজযুক্তরাষ্ট্রে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের কয়েকজন আত্মীয়সহ ৪৯ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ হয়ে গেছে। নিউইয়র্কের একটি আদালত পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় মামলাটি খারিজ করে দেন। ২০০১ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের টুইন টাওয়ারে আল-কায়েদার সন্ত্রাসীরা হামলা চালালে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। সাত বছর আগে ওই হামলায় নিহতের স্বজনেরা লাদেনের চার সৎ ভাই ও এক ভাগ্নেসহ অন্যদের বিরুদ্ধে এ মামলা করেন। এএফপি। ভেঁপুর অবৈধ ব্যবহার বন্ধেভিয়েতনামের সরকার গাড়ির ভেঁপুর অবৈধ ব্যবহার দমনে পুলিশকে নির্দেশ দিয়েছে। ভেঁপুর বিকট শব্দের কারণে একটি শিশু মারা যাওয়ায় তারা এ পদক্ষেপ নেয়। দেশটির একটি গণমাধ্যমের প্রতিবেদনে গতকাল শনিবার বলা হয়, হো চি মিন সিটিতে ওই শিশু মারা যাওয়ার পর পুলিশের টহল জোরদার করা হয়েছে। এএফপি।