সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেহরানের ধন্যবাদমাদক পাচারের দায়ে কয়েকজন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, এসব নাগরিকের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ইরানের তীব্র আপত্তির মুখে সৌদি সরকার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করে। সালেহি জানান, সৌদি সরকার এসব ইরানি নাগরিককে তেহরানের কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করছে। এএফপি।ছাত্র গ্রেপ্তার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দমকাল এলাকা থেকে পিস্তল ও বুলেটসহ উচ্চবিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গঙ্গাদাশ বিদ্যাপীঠের শিক্ষার্থী সে। আগের দিন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্লাসে মুঠোফোন আনায় ওই ছাত্রকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে হত্যার উদ্দেশ্যে দেশি পিস্তল ও পাঁচটি বুলেট নিয়ে আসে সে। গুলি ছোড়ার উদ্দেশ্যে অধ্যক্ষের দিকে তা তাকও করে। এ সময় তার সহপাঠীরা তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এএফপি।