সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারেস্টে মৃত্যুবিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে গত বুধবার মারা গেছেন পর্বতারোহী কারসাং নাম গেয়াল শেরপা (৪০)। তিনি বিখ্যাত পর্বতারোহী অং রিতা শেরপার ছেলে। অভিযাত্রী দলের সমন্বয়কারী দামবার পরাজুলি গতকালবৃহস্পতিবার জানান, উচ্চতাজনিত অসুস্থতাই সম্ভবত তাঁর মৃত্যুর কারণ। কাঠমান্ডু থেকে ১০ এপ্রিল অভিযান শুরু করেন কারসাং। এএফপি।কারাদণ্ডদক্ষিণ কোরিয়ায় কোস্টগার্ডের এক কর্মকর্তাকে হত্যার দায়ে চীনা জেলে চেং দাওয়েইর ৩০ বছরের কারাদণ্ড ও ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বন্দরনগর ইনচেওনের একটি আদালত গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। অবৈধভাবে মাছ শিকারকালে বাধা দেওয়ায় চেংয়ের ছুরিকাঘাতে গত ডিসেম্বর মাসে কোস্টগার্ডের এক কর্মকর্তা নিহত হন। এএফপি।