সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি লাগবেএত দিন কলকাতা শহরের কোথাও কোনো মানবাধিকার ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ বা মিছিল করতে হলে সংশ্লিষ্ট এলাকার থানার অনুমতিই যথেষ্ট ছিল। কিন্তু এখন আর স্থানীয় থানার অনুমতিতে কাজ হবে না। গত শনিবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এখন কলকাতার কোথাও সভা-সমাবেশ বা মিছিল করতে হলে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার থেকেই অনুমতি নিতে হবে। কলকাতা প্রতিনিধি। অপহরণইয়েমেনে আন্তর্জাতিক কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) এক ফরাসি কর্মী গত শনিবার অপহূত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র মারিয়ে-সারভেইন দেসজনকুয়েস এ কথা জানান। ইয়েমেন থেকে বন্দরনগর হুদাইদা যাওয়ার পথে ওই ফরাসি নাগরিক অপহূত হন। মুখপাত্র জানান, তাঁরা এখনো অপহরণ-কারীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। অপহূতের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখপাত্র। তবে কোনো শর্ত ছাড়াই শিগগিরই ওই ফরাসি নাগরিককে মুক্ত করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ইয়েমেনের সশস্ত্র উপজাতিরা প্রায়ই দেশটিতে কর্মরত বিদেশিদের অপহরণ করে থাকে। পরে মুক্তিপণের বিনিময়ে এদের ছাড়া হয়। এএফপি।