সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতির নিচে পড়ে মৃত্যুনিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের একটি চিড়িয়াখানায় গতকাল বুধবার একটি হাতির নিচে চাপা পড়ে একজন নারী পশুরক্ষকের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ও প্রচারমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানা যায়। স্থানীয় টেলিভিশন থ্রির সংবাদে জানানো হয়েছে, ফ্রাঙ্কলিন জু নামের ওই চিড়িয়াখানায় হাতিটি তার তত্ত্বাবধানকারীর ওপর বসে পড়লে থেঁতলে গিয়ে ওই নারী মারা যান। এএফপি।