সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত জঙ্গি নিহত ইয়েমেনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে গত শুক্রবার রাতে আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষে সাত জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবার একজন আঞ্চলিক উপজাতীয় নেতা আলী আইদাহ নামের জানান, লদের শহরের কাছে আল-আরকুব এলাকায় আল-কায়েদা-সমর্থিত আনসার আল শরিয়ার কমপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়। বাকি দুজন জঙ্গি লদের শহরের বাইরে পৃথক একটি হামলায় নিহত হয়। এএফপি। ইরানে নতুন আইনইরানি নারীদের বাধ্যতামূলক পোশাক স্কার্ফ যথাযথভাবে না পরলে শাস্তি দেওয়া হবে। নতুন আইন অনুযায়ী স্কার্ফ ঠিকমতো না পরা অশালীন পোশাক পরার শামিল হবে। তেহরানে পুলিশের প্রধান কর্মকর্তা হোসেন সাজেদিনা জানান, স্কার্ফ পরায় কেউ অনিয়ম করলে সঙ্গে সঙ্গে তাঁর জরিমানা করা হবে। ইসলামের দৃষ্টিতে অশালীন বলে বিবেচিত পোশাক আমদানিকারী প্রতিষ্ঠানগুলোকেও এ ব্যাপারে সতর্ক করা হবে। এএফপি।