সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পর্যটন ট্রেনচীন ও উত্তর কোরিয়ার মধ্যে গত শনিবার থেকে নতুন একটি পর্যটকবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনটি চীনের উত্তর-পূর্বাঞ্চলের তুমেন কাউন্টি থেকে প্রতিবেশী উত্তর কোরিয়ার চিলবো পাহাড়ের মধ্যে চলাচল করবে। প্রথম সফরে চীনের ৬৫ জন পর্যটক চিলবো পাহাড়ের উদ্দেশে যাত্রা করেছেন। চীনা পর্যটকেরা উত্তর কোরিয়ায় তিন দিন থাকবেন। তুমেন মিউনিসিপ্যাল ব্যুরো অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজিমের উপপরিচালক ঝাও রেনজি জানান, এতে করে তুমেন ও উত্তর কোরিয়ার মধ্যে সংস্কৃতির বিনিময় আরও বাড়বে। টাইমস অব ইন্ডিয়া। কড়াই ছুড়ে হত্যা সন্দেহপ্রবণ স্ত্রীর ছুড়ে মারা কড়াইয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন স্বামী। এই অপরাধে স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড হয়েছে। রাশিয়ার উরাল অঞ্চলের ওরেনবার্গ শহরে এ ঘটনা ঘটে। অপরাধ স্বীকার করে স্ত্রী বলেছেন, ঝগড়ার এক পর্যায়ে তিনি স্বামীর মাথায় কড়াইটি ছুড়ে মারেন। পুলিশ জানায়, সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পরদিনই তাঁর মৃত্যু হয়। টাইম অব ইন্ডিয়া। জাপানে বাস দুর্ঘটনাজাপানের রাজধানী টোকিওর কাছে ফুজিকা শহরে গতকাল রোববার একটি বাস বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং ৩৯ জন যাত্রী আহত হয়েছেন। রাস্তার পাশের একটি প্রাচীরের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছয়জন নারী বলে সন্দেহ করা হচ্ছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশ আহত গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করেছে। এএফপি।