সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাক বাজিয়ে প্রচার ১ মে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাটবাজারে ঢাক বাজিয়ে রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি প্রচার শুরু করেছেন ৪০০ ঢাকি। সেই সঙ্গে তাঁরা দিচ্ছেন উন্নয়নের প্রচারপত্রও। পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ মন্ত্রক এই অভিনব প্রচার শুরু করেছে। এ জন্য নিয়োগ করা ৪০০ ঢাকির প্রত্যেককে প্রতি মাসে দুই হাজার রুপি করে ভাতা দেওয়া হবে। তাঁরা প্রতি মাসে ১০ দিন করে বিভিন্ন হাটবাজারে ঢাক বাজিয়ে এভাবে সরকারের উন্নয়ন-কার্যক্রম জনগণের কাছে বয়ান করবেন। কলকাতা প্রতিনিধি।বার্ড ফ্লুতে মৃত্যুইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার রাতে জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর বার্ড ফ্লুতে দেশটিতে সাতজনের মৃত্যু হলো। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সুমাত্রা দ্বীপের পেকানবারু শহরের বাসিন্দা এ শিশুটি ১৭ এপ্রিল জ্বরে আক্রান্ত হয়। এরও তিন দিন পর তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তির সময়ই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ২৭ এপ্রিল সে মারা যায়। এএফপি।