সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র নিহতমেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিহুয়াহুয়া অঙ্গরাজ্যের গুয়াদালুপে শহরের মেয়র ম্যানুয়েল লারা রদ্রিগেজকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। ওই অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনের দুই সপ্তাহ আগে এ হত্যাকাণ্ড ঘটাল। দেশটির বিচার বিভাগ জানায়, রদ্রিগেজের বাড়িতে ঢুকে তিনজন বন্দুকধারী তাঁকে গুলি করে। তারপর একটি গাড়িতে করে তারা পালিয়ে যায়। বিচার বিভাগ আরও জানায়, গত দুই দিনে দেশটিতে আরও ১৮ জন নিহত হয়। এএফপি। গাড়িবোমা হামলাইরাকের রাজধানী বাগদাদে গতকাল রোববার দুটি গাড়িবোমা বিস্ফোরণে ২৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাগদাদের পশ্চিমে আল ইয়ারমুক এলাকায় পরিচয়পত্র ও পাসপোর্ট কার্যালয়ের কাছে ওই বিস্ফোরণ ঘটে। এর পাশেই ইরাকি বাণিজ্যিক ব্যাংকের শাখা ও স্থানীয় ট্রাফিক পুলিশের কার্যালয় অবস্থিত। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে এসব কার্যালয়ের পাশে পার্ক করা দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এএফপি, বিবিসি।সহযোগিতায় রাজিশ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহীদের একজন ঊর্ধ্বতন নেতা দেশেরপুনর্গঠন কাজে সরকারকে সহযোগিতা করতে রাজি হয়েছেন। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সানডে অবজারভার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তামিল ওই নেতার নাম সিলভারসা পাথামনাথাম। তামিল টাইগারদের যে দলটি বিদেশ থেকে গোপনে অস্ত্র সংগ্রহ করতেন, তিনি ছিলেন তার প্রধান। তিনি চার দশকের গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেশটিকে গড়ে তুলতে সরকারকে নানাভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এএফপি।দম বন্ধ হয়েপাকিস্তানের গাড়ির ভেতর দম বন্ধ হয়ে পাঁচ শিশু মারা গেছে। পুলিশ গতকাল রোববার জানায়, লাহোরের ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত গুজরানওয়াল জেলার ওয়ান্দু গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুদের বয়স দুই থেকে ছয় বছর পর্যন্ত। বাড়ির বাইরে পার্ক করা গাড়িতে বসে খেলা করার সময় তারা ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে দেয়। কিন্তু বন্ধ দরজা-জানালা খুলতে না পারায় তারা সেখানে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এএফপি।