সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সেরা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন বাঘ সংরক্ষণে ভারতের সেরা অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। বুধবার রাজধানী নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের সুন্দরবন বাঘ প্রকল্পের প্রধান কর্মকর্তা সুব্রত মুখার্জির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ভারতের ৪০টি বাঘ অভয়ারণ্যের ওপর সমীক্ষা চালিয়ে এই স্বীকৃতি দেওয়া হয়। সমীক্ষায় বলা হয়েছে, সুন্দরবনেই বাঘ ও মানুষের মধ্যে সবচেয়ে কম সংঘাত হয়ে থাকে। তা ছাড়া, এ বনে চোরা শিকারিদের আক্রমণের ঘটনাও কম ঘটে। সুন্দরবনের প্রায় ৪০ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে। কলকাতা প্রতিনিধি।অভ্যুত্থানের সাজাআফ্রিকার সহিংসতাপ্রবণ দেশ গিনি-বিসাউয়ে ১২ এপ্রিল অভ্যুত্থানে জড়িত ছয় নেতার সম্পদ বাজেয়াপ্ত ও তাঁদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংস্থাটি। বিবৃতিতে জানানো হয়, দেশটির বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংস্থা এ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার সংস্থার সাময়িকীতে এ ছয় নেতার নাম প্রকাশ হওয়ার কথা রয়েছে। এএফপি।