সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কারযুক্তরাষ্ট্রে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ছয় বছর বয়সী এক ছাত্রকে বিদ্যালয় থেকে তিন দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। ছেলেটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে গত বুধবার তাকে বাড়িতে পাঠিয়ে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কলোরাডো অঙ্গরাজ্যের অরোরা শহরের স্যাবল এলিমেন্টারি স্কুলের ওই ছাত্র একটি ‘আপত্তিকর গান’ গেয়েছিল। একই ধরনের অপরাধে ছেলেটি এ নিয়ে দুবার শাস্তি পেয়েছে বলে জানান তার মা। যৌন হয়রানির ব্যাপারে ছেলেটি কী বোঝে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিদ্যালয়টির নীতিমালা অনুযায়ী কোনো ছাত্রীকে উদ্দেশ করে আপত্তিকর যেকোনো গানই যৌন হয়রানি হিসেবে গণ্য করা হয়। এনডিটিভি। পাঁচজন নিহতআফগানিস্তানে বোমা বিস্ফোরণে সীমান্ত-পুলিশের পাঁচ সদস্য নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তসংলগ্ন নানগারহার প্রদেশের দুর বাবা জেলার একটি সড়কে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে গত শুক্রবার ওই বোমা হামলা হয়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান বিদ্রোহীরা ওই এলাকার বিভিন্ন সড়কে প্রায়ই বোমা পেতে রাখে। এর আগে এ ধরনের বিস্ফোরণে বেসামরিক লোকজনও প্রাণ হারিয়েছে। ন্যাটোর নেতৃত্বাধীন বিদেশি সেনা ও আফগান সেনাবাহিনীর বিরুদ্ধে দশকব্যাপী লড়াই করছে তালেবান। এএফপি।