সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নন্দগোপাল নেইবাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য সিপিআইর সাধারণ সম্পাদক নন্দগোপাল ভট্টাচার্য (৭৬) গতকাল রোববার সকাল সোয়া সাতটায় কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী এবং একমাত্র মেয়ে রেখে গেছেন। তাঁর আদি বাস ছিল বরিশালের বানারীপাড়া থানার বাইশারি গ্রামে। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে পরিচালিত হয়েছিল বেশ কয়েকটি শরণার্থী শিবির। তিনি ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। কলকাতা প্রতিনিধিবাঘের জন্য এয়ারকুলারপ্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে কলকাতার আলিপুর চিড়িয়াখানার প্রাণিকুল। চিড়িয়াখানার চিকিৎসকেরা খাঁচাবন্দী বাঘকে গরমের হাত থেকে বাঁচাতে খাঁচার বাইরে এয়ারকুলার লাগানোর পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের মতে, এই প্রচণ্ড গরমে যেকোনো সময় দাবদাহে আক্রান্ত হতে পারে চিড়িয়াখানার প্রাণিকুল। তাই প্রথম পর্যায়ক্রমে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘের খাঁচার কাছে এয়ারকুলার বসিয়েছে। তবে এখন সব প্রাণীর খাঁচায় প্রতিদিন পাইপ দিয়ে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর সিংহকে দেওয়া হয় গ্লুকোজ মেশানো পানি। কলকাতা প্রতিনিধি