সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার ওষুধ!চীনের শিক্ষার্থীরা পড়াশোনায় সহায়ক হিসেবে শরীরে অ্যামাইনো এসিড নিতে শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গত মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। চীনে অত্যন্ত কঠিন বলে পরিচিত কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইনজেকশনের মাধ্যমে শিরার ভেতরে ওই তরল নিচ্ছে। দেশটির একটি বিদ্যালয়ের কর্মকর্তা গাও পিংকিয়াং বলেন, শিরায় অ্যামাইনো অ্যাসিড গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তাই বিদ্যালয় কর্তৃপক্ষ এটি নিষিদ্ধ করবে না। তবে দ্য চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়, শিরায় অ্যামাইনো অ্যাসিড গ্রহণ অপ্রয়োজনীয় এবং এতে সংক্রমণের ঝুঁকি রয়েছে। এএফপি।