সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভিডালের মৃত্যুব্রিটিশ বংশোদ্ভূত বিখ্যাত হেয়ারড্রেসার ভিডাল সাসুন (৮৪) আর নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গত বুধবার তিনি মারা যান। সাসুন ছিলেন তাঁর প্রজন্মের সেরা হেয়ারড্রেসারদের একজন। ষাটের দশকে চুল কাটার ধরনে তিনি বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। জনপ্রিয় ‘বব-কাটের’ প্রচলন হয়েছিল সাসুনের হাত ধরেই। বাজারে তাঁর নামে চুলের বিভিন্ন প্রসাধনীও রয়েছে। বিবিসি।থুতু ফেলার শাস্তি!থুতু দেওয়ার অভিযোগে কুয়েতের এমপি মোহাম্মদ আল-জুয়াইহেলকে দুই সপ্তাহের জন্য পার্লামেন্টে নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশন চলাকালে নেশাগ্রস্ত অবস্থায় তিনি একজন সহকর্মীর গায়ে থুতু দেন। জুয়াইহেলের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সভায় অংশগ্রহণের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে অন্য এমপিরা সমর্থন দেন। রক্ষণশীল মুসলিম রাষ্ট্র কুয়েতে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। এএফপি।