সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অনগ্রসর গোষ্ঠী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যান্য অনগ্রসর গোষ্ঠীর (আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস—ওবিসি) তালিকায় এখন মুসলিম সম্প্রদায়ের ৯৮টি এবং হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন সম্প্রদায়ের ৪৫টি গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় অনগ্রসর মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য গোষ্ঠীগুলো হচ্ছে: জোলা, ফকির, গায়েন, আবদাল, মল্লিক, কলন্দার, লস্কর, বৈদ্য, জমাদার, ছুতোর, দফাদার, পতিদার, হাজ্জাম, খোট্টা, সরদার, মহলদার, ডুকরা, বংশী, ফকির, কসাই, মাঝি, মুচি, সাপুড়ে, মালি, দর্জি, রাজমিস্ত্রি, ঢালি, বাড়ুই, ব্যাপারি ইত্যাদি। কলকাতা প্রতিনিধি।আগুনে পুড়েযুক্তরাজ্যের মধ্যাঞ্চলীয় ডার্বি শহরের একটি বাড়িতে গত শুক্রবার অগ্নিকাণ্ডে পাঁচ শিশু মারা গেছে। তাদের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে আহত আরও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও ১৩ বছরের এক শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি গোয়েন্দারা তদন্ত করে দেখছেন। এএফপি।