সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতরত্নের দাবিকবি কাজী নজরুল ইসলামকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানানো হয়েছে। মহাকবি কালিদাস-গালিব ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু গত সোমবার এই দাবি তোলেন। তিনি বলেন, ‘গায়ক-গায়িকা ও ক্রীড়াবিদদের ভারতরত্ন দেওয়ার আগে নজরুল ইসলাম ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিদের কথা ভাবা উচিত। স্বাধীনতার জন্য কাজী নজরুল ইসলামের অবদান কি কম? দেশের জন্য তিনি জেল খেটেছেন।’ কলকাতা প্রতিনিধি।