সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পীর মৃত্যুআলজেরিয়ার বিখ্যাত সংগীতশিল্পী ওয়ার্দা আল-জাজাইরিয়া গত বৃহস্পতিবার মারা গেছেন। সংগীতে আরব বিশ্বের আইকন খ্যাত এই শিল্পীর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে তাঁর পরিবার। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, ওয়ার্দার মরদেহ কায়রোতে সমাহিত করা হবে। কয়েক দশক ধরেই তিনি আরব বিশ্বের সব শ্রেণীর মানুষের জনপ্রিয় শিল্পী ছিলেন। তাঁর আসল নাম ওয়ার্দা ফাতোউকি। ১৯৩৯ সালে ফ্রান্সে তাঁর জন্ম। জীবনের বেশির ভাগ সময় মিসরেই কাটিয়েছেন এই শিল্পী। এএফপি।