সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
স্কুলের সামনে বোমাইতালির দক্ষিণাঞ্চলীয় ব্রিনদিসি শহরে একটি স্কুলের সামনে বোমা বিস্ফোরণে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় এক কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও আট শিক্ষার্থী আহত হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সকাল সাতটা ৪৫ মিনিটের দিকে ব্রিনদিসি শহরের ফ্রান্সেসকা মরভিলো ফ্যালকন ভকেশনাল স্কুলের সামনে বোমা বিস্ফোরণ হয়। এ সময় শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল। বোমা দুটি কেউ স্কুলব্যাগে করে নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।দুর্ঘটনাভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌর বাহরাইচ এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার কর্মকর্তারা জানান, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এ কারণে যাত্রীরা সময়মতো বাস থেকে বের হতে পারেননি। বাহরাইচ জেলার ম্যাজিস্ট্রেট কিঞ্জাল সিং জানান, দুই শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এএফপি।