সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নাম ‘আরাধ্য’প্রায় ছয় মাস আগে বলিউড তারকা অমিতাভ বচ্চন দাদা হয়েছেন। অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই দম্পতির ঘরে এসেছে একটি কন্যাসন্তান। বিগ বি’র নাতনির বিষয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই। প্রথমে ভক্তরা তাঁর নাতনির ছবি দেখার জন্য মরিয়া ছিল। তবে সেটা সম্ভব না হওয়ায় তাঁর নাতনির নাম শোনার জন্য ভক্তরা প্রতীক্ষায় থেকেছে। অবশেষে গত শনিবার অমিতাভ টুইটারে লিখেছেন, তাঁর নাতনির নাম ‘আরাধ্য’। আরাধ্যর জন্ম গত বছরের নভেম্বরে। এএফপি।শিরশ্ছেদসৌদি আরবে গতকাল রোববার খুনের দায়ে দুই পাকিস্তানির শিরশ্ছেদ করা হয়েছে। শিরশ্ছেদ হওয়া ব্যক্তিদের নাম বশির আফ্রিদি ও রাহমুলওয়াহাব আবদুল্লাহ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হাজি মোহাম্মদ নামে অপর এক পাকিস্তানিকে হত্যার দায়ে পবিত্র মক্কা নগরে ওই দুই ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। এএফপি।আফগানিস্তানে বন্যাআফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বন্যায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আফগানিস্তানের সারিপুল প্রদেশের গভর্নর আবদুল জাবর হাকবিন বলেন, গত শনিবার এই প্রদেশের সাইয়াদসহ দুটি এলাকায় আকস্মিকভাবে বন্যা দেখা দেয়। এএফপি।