সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হেলিকপ্টার বিধ্বস্তআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার ন্যাটো সেনা নিহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অ্যানগাস হাসটন বলেন, কান্দাহার প্রদেশে ওই দুর্ঘটনায় তিন অস্ট্রেলীয় ও এক মার্কিন সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় সন্ত্রাসী সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। বিবিসি নিউজ।বৈঠকআগামী ২৯ জুন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সৌদি বাদশাহ আবদুল্লাহর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বাদশাহ আবদুল্লাহর সঙ্গে আলোচনা করবেন ওবামা। তাছাড়া উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের শান্তি এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও তাঁরা আলোচনা করবেন। সৌদি বাদশাহ ছুটি কাটাতে গত শনিবার মরক্কো পৌঁছেছেন। কানাডায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এএফপি।