সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচ্ছপ উদ্ধারভারতের উত্তর প্রদেশে একটি ট্রেন থেকে বিরল প্রজাতির ২২০টি কচ্ছপ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। গতকাল সোমবার পুষ্পক এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিরল প্রজাতির ওই কচ্ছপগুলোর বয়স এক থেকে সাত বছরের মধ্যে। বন্যপ্রাণী চোরাচালানকারি দল কচ্ছপগুলোকে পাচার করার উদ্দেশে কোথাও নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানায়, পুষ্পক এক্সপ্রেস ট্রেনের একটি কক্ষে দুটি বড় ব্যাগের ভেতরে কচ্ছপগুলো ছিল। পিটিআই।মন্দির ধ্বংসপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক গোরখনাথ মন্দির ধ্বংস করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, অজ্ঞাতপরিচয় লোকজন গত রোববার মন্দিরটি ভাঙচুর করে। আদালতের নির্দেশে মন্দিরটি গত বছর পুনরায় খুলে দেওয়া হয়েছিল। পেশোয়ারের গোর গাথরি এলাকায় প্রত্নতাত্ত্বিক একটি ভবনসংলগ্ন ওই মন্দিরের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা বিভিন্ন ছবি ও ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলে এবং কয়েকটি মূর্তি নিয়ে পালিয়ে যায়। পিটিআই।