সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারের কাণ্ডইতালিতে বেকার এক ব্যক্তি দুই শিশুসন্তানকে ছয় তলা থেকে ছুড়ে ফেলে দিয়ে নিজেও ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর ওই দুই শিশু মারা যায়। ইতালির সংবাদ সংস্থা এএনএসএ পুলিশের বরাত দিয়ে জানায়, ওই শিশুদের মা ঘটনার সময় বাড়িতেই ছিলেন। ঘটনার আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। ওই পরিবারের অর্থনৈতিক সংকটই এ ঘটনার কারণ কি না তা জানা যায়নি। পিটিআই।