সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণআফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের প্রত্যন্ত এলাকা থেকে বিদেশি দুই নারী ও তিন আফগান নাগরিককে অপহরণ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। প্রাদেশিক পরিষদের প্রধান জাবিহুল্লাহ আতিক অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র আবদুল মাহরুফ রাসিখ বলেন, ইয়াফতাল এলাকা থেকে বন্দুকধারীরা পাঁচজন স্বাস্থ্যকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। তাঁদের মধ্যে বিদেশি দুই নারীও রয়েছেন। অপহরণকারীদের খোঁজে পুলিশের অভিযান চলছে। এএফপি।৪৫ জন গ্রেপ্তারনাইজেরিয়ায় অবৈধভাবে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৫ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহর থেকে দেশটির অভিবাসন বিভাগ গত মঙ্গলবার ওই বিদেশিদের গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ১১ জন নারী রয়েছেন। নাইজেরিয়ার আইনে বিদেশিদের খুচরা পোশাক বিক্রির অনুমতি নেই। কানো রাজ্যের অভিবাসন কর্মকর্তা এমানুয়েল ব্রিসকা ইফিয়াদি বলেন, চীনা ওই নাগরিকদের কর্মকাণ্ড নাইজেরিয়ার অর্থনীতির জন্য ক্ষতিকর। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের শিগগিরই চীনে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এএফপি।