সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে বন্যাআফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারিপুল প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার দেশটির একজন কর্মকর্তা বলেন, আকস্মিক বন্যার এক সপ্তাহ পরও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। সারিপুল প্রদেশের গভর্নর আবদুল জাবর বলেন, বন্যায় ২৬০টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৫৯ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ছাড়া অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে। এএফপি।সভাপতি মেদভেদেভরাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। গতকাল শনিবার ইউনাইটেড রাশিয়া মেদভেদেভের সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার মস্কোর ক্রেমলিনে দলের এক কংগ্রেসে প্রায় তিন হাজার দেশি-বিদেশি প্রতিনিধির সামনে ২০০৭ সাল থেকে দলের সভাপতি পদে থাকা বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন সভাপতি হিসেবে মেদভেদেভের নাম ঘোষণা করেন। জানা গেছে, এ সপ্তাহেই দলের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন মেদভেদেভ। এএফপি।