সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বানরের কারণেচীনে নেওয়ার পথে কার্গো বিমান থেকে একটি বানর পালিয়ে বেরিয়ে আসায় ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে চার ঘণ্টা দেরিতে ছাড়তে বাধ্য হয়। নিউইয়র্কের জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ ঘটনা ঘটে বলে ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে গত শনিবার জানানো হয়। এয়ার চায়না বোয়িং-৭৪৭ বিমানটি উড্ডয়নের নির্ধারিত সময় ছিল বিকেল চারটা ৫০ মিনিটে। এর ঠিক আগ মুহূর্তে বানরটি তার খাঁচা থেকে বেরিয়ে পালাতে সক্ষম হয়। চীনে চিকিৎসাবিষয়ক গবেষণার কাজে বানরটি নেওয়া হচ্ছিল। এপি।নদীতে ডুবে মৃত্যুভারতের দক্ষিণাঞ্চলের পুলিশ সপ্তাহ খানেক আগে নদী ভ্রমণে বেরিয়ে নিখোঁজ হওয়া দুই ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে। তাঁরা হলেন ইয়ান টারটন (৪৫) ও মাইকেল ইস্টন (৫৭)। নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র মার্কাস উইনসেল গতকাল রোববার এ কথা জানান। বেঙ্গালুরুর কাছে কাবেরি নদীতে ভেলায় চড়ে বেড়ানোর সময় পানিতে পরে তাঁরা মারা যান বলে পুলিশের ধারণা। জঙ্গলাকীর্ণ একটি এলাকায় পাথরের খাঁজে আটকা পড়া অবস্থায় তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। ১৯ মে তাঁরা নদী ভ্রমণে বেরিয়ে ছিলেন। এএফপি।