সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২৭ যাত্রী নিহতভারতের মুম্বাই-পুনে মহাসড়কে একটি ভ্যানের ধাক্কায় বাসের কমপক্ষে ২৭ জন যাত্রী নিহত হয়েছেন। গত রোববার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি একটি বিবাহের অনুষ্ঠান শেষে মুম্বাই থেকে বরযাত্রী নিয়ে পুনের দিকে ফিরছিল। গতকাল সোমবার স্থানীয় পুলিশ জানায়, বিবাহের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই মহাসড়কে বরযাত্রীবাহী একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে। এমন সময় দ্রুতগতির একটি ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ২৭ জন যাত্রী নিহত ও ১৮ জন আহত হন। এএফপি।গুপ্তচরের সাজাগুপ্তচরবৃত্তির দায়ে ইরান ও কুয়েতের দুজন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কুয়েতের আদালত। গতকাল সোমবার কুয়েতের আপিল আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুজনই ইরানের হয়ে মার্কিন সেনাদের কাছে কুয়েতের তথ্য পাচার করতেন। আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁদের দুজনকেই ২০১০ সালের মে মাসে গ্রেপ্তার করা হয়। এএফপি।