সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১০ বছর ধরেজাপানে এক ব্যক্তি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ ১০ বছর ধরে হিমায়িত অবস্থায় রেখে দিয়েছিলেন। মাসাইচি ইয়ামাদা (৮০) নামের ওই ব্যক্তিকে গতকাল বুধবার পুলিশ এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ ও সংবাদমাধ্যম সূত্র জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় কুশিরো বন্দরের একটি কারখানা থেকে সেখানকার পরিচালক মাসাইচিকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। মাছ প্রক্রিয়াজাত করার ওই কারখানার একটি ফ্রিজ থেকেই তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তল্লাশি চালানো হয়। হত্যাকাণ্ডের তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হত্যার অভিযোগ স্বীকার করেছেন মাসাইচি। এএফপি।১৩ জনের মৃত্যুভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রাম্বানি জেলার পাহাড়ি দিগডোল এলাকায় একটি যাত্রীবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জম্মু শহর থেকে ১৬৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই জিপের আরোহী ছিলেন।—কলকাতা প্রতিনিধিগ্রেপ্তারযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক সহযোগী অ্যান্ডি কুলসনকে গতকাল বুধবার লন্ডনে আটক করা হয়েছে। তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০১০ সালের ডিসেম্বরে গ্লাসগো হাইকোর্টে কুলসন ওই সাক্ষ্য দেন। তবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির পর নিউজ অব দি ওয়ার্ল্ড পত্রিকার সম্পাদকের পদ ছাড়েন কুলসন। এরপর তিনি ক্যামেরনের প্রচারবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব নেন। এএফপি।