সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃতদেহ উদ্ধারকাজাখস্তানের চীন-সীমান্তবর্তী তিয়ান শান পাহাড়ি এলাকা থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। কাজাখস্তান কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার জানায়, আগুনে পুড়ে যাওয়া ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে একজন স্থানীয় শিকারি। আর বাকিরা ওই সীমান্তের প্রহরী। গরমের সময় ওই সীমান্তে ১৫ জন প্রহরী কাজ করেন বলে জানা গেছে। কাজাখস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রহরীদের লাশ পাওয়া গেলেও তাঁদের অস্ত্রগুলো নিখোঁজ রয়েছে। এএফপি।ট্রেন দুর্ঘটনাভারতের উত্তর প্রদেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। হাওড়া থেকে দেরাদুনগামী দুন এক্সপ্রেস জৈনপুরের মেহরাওয়া ও খেতাসরাই রেলস্টেশনের মাঝে এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে এর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কলকাতা প্রতিনিধি।