সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লস্কর কমান্ডার নিহতভারতশাসিত কাশ্মীরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার একজন স্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। কাশ্মীরের উত্তরাঞ্চলীয় সুপুর শহরে গতকাল মঙ্গলবার পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আলতাফ আহমেদ জানান, অভিযানে আবু জুবাইর নামের লস্কর-ই-তাইয়েবার এক কমান্ডার নিহত হয়েছেন। তিনি আরও জানান, অভিযানের প্রথমদিকে পুলিশের তিনজন সদস্য আহত হন। পরে তাঁদের একজন হাসপাতালে মারা যান। এএফপি।পদত্যাগের ঘোষণাবিদ্যুতের দাবিতে বিক্ষোভের মুখে ইরাকের বিদ্যুৎমন্ত্রী করিম ওয়াহিদ গত সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত কয়েক দিনে দেশটির কয়েকটি শহরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগ দাবি করেন। গত শনিবার বসরায় পুলিশের গুলিতে দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় একটি টেলিভিশনকে করিম ওয়াহিদ বলেন, ‘আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি। প্রধানমন্ত্রী নুরি আল মালিকি যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মেনে নেব।’ এএফপি।