সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি প্রিন্সেসের কাণ্ডফ্রান্সের প্যারিসে সাংরি-লা হোটেলে তাঁর বিল হয়েছিল ৭৪ লাখ ডলার। কিন্তু বিল পরিশোধ না করেই হোটেল ত্যাগ করার সময় পুলিশ এক সৌদি প্রিন্সেসকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মাহা আল-সুদারি। তিনি সৌদি যুবরাজ নায়েফ বেন আবদেল আজিজের সাবেক স্ত্রী। গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই প্রিন্সেস বিল না দিয়েই হোটেলটি ত্যাগের চেষ্টা করেন। তখন হোটেলের কর্মীরা পুলিশকে খবর দিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিলাসবহুল ওই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আর কোনো সমস্যা নেই। প্রিন্সেস সব বিল পরিশোধ করেছেন। এএফপি।সুদানে নিষিদ্ধসুদানের দারিদ্র্যপীড়িত পূর্বাঞ্চলে অন্তত চারটি সাহায্য সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে খার্তুম। এ চারটি সংস্থার মধ্যে সেভ দ্য চিলড্রেন সুইডেন, আয়ারল্যান্ডের গোল, জাপানের একটি মানবাধিকার দল ও আরেকটি আইরিশ সংস্থা রয়েছে বলে সুদানে হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স কমিশনের (এইচএসি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক সুদানের আরেক কর্মকর্তা জানান, সংস্থাগুলো তাদের পরিকল্পিত প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি।উদ্ধারন্যাটোর বিশেষ বাহিনী আফগানিস্তানের প্রত্যন্ত বাদাখশান প্রদেশের একটি পাহাড়ি গুহায় অভিযান চালিয়ে অপহূত দুই বিদেশি নারীকে উদ্ধার করেছে। গত শুক্রবার রাতভর এ অভিযান চলে বলে ন্যাটো গতকাল শনিবার জানায়। অভিযানে পাঁচ অপহরণকারী নিহত হয়। ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তাসহয়তা বাহিনী (আইএসএএফ) জানিয়েছে, হেলিকপ্টারের সহায়তায় গতকাল ভোররাতে অভিযানটি চালানো হয়। অপহূত নারীদের পাহাড়ের একটি গুহায় আটকে রাখা হয়েছিল। তাঁরা হলেন, ব্রিটিশ নাগরিক হেলেন জনস্টোন (২৮) ও কেনিয়ার নাগরিক মোরাগউই ওইরেরে (২৬)। ২২ মে দুজন আফগান সহকর্মীসহ তাঁদের অপহরণ করা হয়। তাঁরা সবাই সুইস দাতব্য সংস্থা মেডায়ারের কর্মী। এএফপি।